ঢাকায় সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ঢাকায় সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক ::

ঢাকায় কর্মরত সিলেটের মূলধারার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ।

Manual4 Ad Code

সোমবার (২১ জুলাই) দুপুর রাজধানীর পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই নতুন গঠন করা হয়। নতুন কমিটি গঠনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেন কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ ও মোস্তফা সেলিম।

Manual1 Ad Code

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস), যুগ্ম সম্পাদক স্বপ্না চক্রবর্তী (রুপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক বেনু সূত্রধর (আজকালের খবর), দপ্তর সম্পাদক জামিল আহমেদ (বাহান্ন নিউজ), কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ এলতেফাত হোসাইন (বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আচার্য্য (আর্টিক্যাল নাইন্টিন), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সফিকুল হাসান সোহেল (ভোরের ডাক), প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম আনসারী (বাণিজ্য প্রতিদিন)। কার্যনির্বাহী সদস্যরা হলেন- মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক) ও এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।

Manual4 Ad Code

প্রসঙ্গত, পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!