সংবাদ সম্মেলনে ওসমানীনগর বিএনপি : একটি মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

সংবাদ সম্মেলনে ওসমানীনগর বিএনপি : একটি মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual7 Ad Code

দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। গতকাল শনিবার বিকেলে রশিদপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওসমানীনগর ও বিশ্বনাথের সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে তারা বলেন, সম্প্রতি কে বা কারা ওসমানীনগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সীল-স্বাক্ষর জাল করে দক্ষিণ সুরমা থানার একটি মামলা থেকে আসামী অব্যাহতি দেয়ার জন্য লিখিত চিঠি দেয়া হয়। বিষয়টি নজরে আসার পর তারা থানা পুলিশকে চিঠি জালিয়াতির বিষয়টি লিখিত ভাবে অবগত করার পরও একটি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি এই জাল চিঠির উদ্বৃতি দিয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে তাদের বক্তব্য ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, জননেতা এম ইলিয়াস আলীর সাজানো বাগান ওসমানীনগর-বিশ্বনাথ বিএনপি। এই সাজানো বাগানকে বিনষ্ট করতে ষড়যন্ত্রকারী একটি মহল বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যসহ বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীরা বিএনপির নাম ব্যবহার করে জড়ো হওয়ার অপচেষ্ঠা
চালাচ্ছে এবং নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তারা।

Manual5 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, দল থেকে বহিস্কৃতরা অপপ্রচারে লিপ্ত রয়েছে। মাত্রা অতিক্রম করলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন তারা। সংবাদ সম্মেলনে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করে জনতার মাঝে ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। এসময় ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সহ ওসমানীনগর ও বিশ্বনাথের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতকাকর্মীগণ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!