আত্রাইয়ে চুরি ও মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে চুরি ও মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৫

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলার পলাতক আসামীসহ ৫জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার (২৬ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানা পুলিশ জানায়, তিনটি চুরি ও একটি মাদক মামলার পলাতক আসামি আতিকুল ইসলাম (৪০) বাড়িতে রয়েছে , এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতিকুল উপজেলার বিশা স্যান্যালপাড়া গ্রামের সোলাইমান মন্ডলের ছেলে।
অন্যদিকে উপজেলার কাশিয়াবাড়ী বলরামচক এলাকার অনিল চন্দ্রের বাড়ীর পিছনে সন্দেহজনক অবস্থায় ঘোরা-ফেরা করার সময় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার তাদেরকে আটক করে জনতা।
আটককৃতরা হলেন, উপজেলার হিঙ্গলকান্দি গ্রামের গোলজার রহমানের ছেলে ফরহাদুল ইসলাম (৩১),শিমুল কুচি গ্রামের হামিদুল ইসলামের ছেলে সজিব (২৩) এবং সাহেবগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিন (৪০)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার হাতিয়াপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে বানেজ আলী (৩৫) কে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন, গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!