কুলাউড়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

কুলাউড়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি লিখিত অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। যার অনুলিপি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কুলাউড়ার ইউএনও বরাবরে দেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তানজিল খান, শামীম আহমদ ও ফারহাদ হোসেন স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা যায়, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নান গত ২৪ জানুয়ারি মারা গেলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শুন্য হয়। তার মৃত্যর একদিন পরে অর্থাৎ ২৫ জানুয়ারি কলেজ পরিষদের সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে ৫ জন শিক্ষকের নামের একটি আবেদন প্রেরণ করেন। সেই আবেদনে এক নম্বরে মোহাম্মদ আবুল কালাম সহকারি অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ এবং ২ নম্বরে মো: আব্দুল বাকির নামোল্লেখ করা হয়।

Manual4 Ad Code

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য। জৈষ্ঠ্যতা নিয়েও রয়েছে জটিলতা। এছাড়া তালিকার ২ নম্বর ব্যক্তি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এরা গত ৫ আগষ্টের চাড়ান্ত আন্দোলনের পূর্বে তাদেও সংগঠনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি ধামকি এমনকি কলেজে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এছাড়া নানা অনিয়ম ও দুর্নীতির সাথে তারা জড়িত।

Manual7 Ad Code

গত ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কোন রকম যাচাই বাছাই না করে মোহাম্মদ আবুল কালামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। যার ফলে কলেজে ছাত্র ও শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যা সংঘাতে রূপ নিতে পারে। ফলে কুলাউড়া উপজেলা সর্বোচ্চ বিদ্যাপীটে একজন সৎ ও নিরপেক্ষ ব্যক্তিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া প্রয়োজন।

Manual3 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া সরকারি কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুলাউড়ার ইউএনও মো: মহি উদ্দিন জানান, একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি যদিও আমার এখতিয়ার বহির্ভুত। তারপরও আমি খোঁজ নিয়ে দেখবো।

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। আমি কুলাউড়ার ইউএনওর মাধ্যমে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!