কুলাউড়ায় পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ায় পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা কুলাউড়া ::

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের আমির রুহুল আমীন রইয়বের সভাপতিত্বে সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

Manual3 Ad Code

Manual6 Ad Code

পৌর সেক্রেটারি, সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির, সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম, সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।

এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আব্দুল বারীসহ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলী।

Manual2 Ad Code

উল্লেখ্য: এর আগে ইসলামী ছাত্র শিবিরের কুলাউড়া উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিন ব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews