বড়লেখার দাসেরবাজারে বিএনপির ইফতার মাহফিল, উচ্ছ্বসিত নেতাকর্মীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

বড়লেখার দাসেরবাজারে বিএনপির ইফতার মাহফিল, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual2 Ad Code

দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত ভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ মার্চ) উপজেলার দাসের বাজার আলী কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকসহ প্রায় ৮ শতাদিক মানুষ অংশ নেন। দীর্ঘদিন ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আজ তারা মুক্ত পরিবেশে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পারায় উচ্ছ্বা প্রকাশ করেন।

ইউনিয়ন বিএনপির আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাজী বাহার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বর্ণী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নছিব আলী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান খছরু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খান, সদস্য হাজী আনোয়ার উদ্দিন, সদস্য ফয়ছল আহমদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত ভাবে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার করতে পারছে, যা আমাদের জন্য একটি বড় অর্জন।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে নছিব আলী বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। আজ তারা মুক্ত পরিবেশে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পেরেছেন, আমাদের অনুপ্রাণিত করছে।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য মুজিবুর রহমান খছরু বলেন, বিগত দিনে যেভাবে নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে ছিলাম আগামীতে ও থাকব ইনশাআল্লাহ।

উপজেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দস সহিদ খান বলেন,আমরা তারেক রহমানের কর্মী। তার আদর্শে সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী সকল শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করতে হবে। আমাদের প্রমাণ দিতে হবে আমরা মানুষের সেবক। আমাদের কাজ করতে হবে দেশের উন্নয়নের অংশীদার হয়ে।

দাসের বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি রহিম উদ্দিন নজরুল বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।
আজ তারা মুক্ত পরিবেশে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পারায় উচ্ছ্বা প্রকাশ করছেন। আগামীতে আমরা আরও সুসংগঠিতভাবে আমাদের রাজনৈতিক সকল কর্মসূচি পালন করব। দলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালানা করেন কারী সমছ উদ্দিন।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস শুকুর, আকলিম আলী, আব্দুর রহিম, ইসলাম উদ্দিন বাবুল , সামছুল হক, ফাহিম আহমদ, আতাউর রহমান, আবুল কালাম, নুরুল ইসলাম নুনু, জহুর উদ্দিন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান ময়নুল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস ছবুর, রিপন আহমদ, ইউপি ছাত্রদলের সহ-সভাপতি মারুফুল করিম, রেদুয়ান আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!