দুই বন্ধুর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পাবে সুবিধা বঞ্চিত মানুষ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

দুই বন্ধুর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পাবে সুবিধা বঞ্চিত মানুষ 

  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual7 Ad Code

দুই বন্ধু মিলে সিলেটের ওসমানীনগরে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এমবিবিএস এবং বিসিএস ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছেন। যুক্তরাজ্য প্রবাসী শিব্বীর আহমদ এবং স্কয়ার ফার্মায় কর্মরত ফার্মাসিস্ট নজরুল ইসলাম এই দুই বন্ধুর উদ্যোগে প্রতি সপ্তাহের শুক্রবারে ফ্রি সেবা পাবেন গ্রামীণ এলাকার সাধারণ মানুষ।

Manual3 Ad Code

শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের বাংলা বাজার ইসলাম মার্কেটে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য হুসাইন রাজা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মো: আব্দুর রব।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রহমতপুর উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা মো:সামছুজ্জামান,সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লুকু মিয়া,২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন,সমাজসেবী মকদ্দুছ আলী,স্থানীয় ইউপি সদস্য খালিছ মিয়া ও মাও আব্দুল বারী।

এই মহতি উদ্যোগ অব্যাহত রাখার আহব্বান জানিয়ে বক্তারা বলেন,এই ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে এবং তাদের স্বাস্থ্যগত সমস্যা সমাধান করতে সক্ষম হবে। যুক্তরাজ্য প্রবাসী শিব্বীর আহমদ এবং নজরুল ইসলামের  এই কর্মসূচির মাধ্যমে সমাজে একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে এবং মানবসেবার মহান উদ্দেশ্যকে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!