কমলগঞ্জে ধলাই নদীর ভাঙন আতঙ্কে উদ্বেগ আর উৎকন্ঠায় স্থানীয় বাসিন্দারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে ধলাই নদীর ভাঙন আতঙ্কে উদ্বেগ আর উৎকন্ঠায় স্থানীয় বাসিন্দারা

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বিগত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের খরস্রোতা ধলাই নদীর বাঁধ ভাঙন আতংকে কাটছে নদী পারের বাসিন্দাদের। বিগত কয়েক বছরের ভয়াবহ বন্যায় রামপাশা, রামপুর, নারায়নপুর, চৈতন্যগঞ্জ, কুমড়াকাপন, কান্দিগাঁওসহ প্রায় ১০/১২টি গ্রাম তলিয়ে যায়। নদী ভাঙ্গনের কারনে ইতিমধ্যে রামপাশা গ্রামের ৪০-৫০টি বাড়িঘর, ফসলীজমি নদীতে বিলীন হয়েছে। আসন্ন বর্ষায় আবারো ভাঙ্গন আতংকে দিন কাটছে মানুষের।

Manual7 Ad Code

সম্প্রতি এলাকাবাসীর আয়োজনে উপজেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ডে বাঁধ সংলগ্ন এলাকায় বাঁধ নির্মান, জিও ব্যাগ পাইলিংয়ের দাবীতে ছাইয়াখালী হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

জানা যায়, উপজেলার পৌর এলাকার রামপাশা এলাকা বিগত বছরের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের খরস্রোতা ধলাই নদীর রামপাশা এলাকায় বাঁধে ভাঙ্গন দেখা দেয়। বাঁধ ভাঙ্গনের কারনে ইতিমধ্যে নদীর তীরবর্তী মোঃ আব্দুন নূর চৌধুরী, মোঃ আব্দুর রব চৌধুরী, মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরী, এম. আর. খান, হারিছ মিয়া, আজিদ মিয়া, জমির মিয়া, রহিম মিয়া, করিম মিয়া, আলমগীর মিয়া, আশিক মিয়া, আরফান মিয়া, রাজু মিয়া, তাজুদ মিয়া, রমজান মিয়া, লটা মালাকার, নিখিল মালাকার, মনিন্দ্র মালাকার, জয়ধন মালাকার, জোগিন্দ্র মালাকার, হায়দর মিয়া, রবেন্দ্র মালাকার, প্রাণেশ কুমার পাল, প্রবেশ কুমার পাল, পরিতোষ কুমার পাল, প্রদীপ কুমার পাল, পঙ্কজ কুমার পাল, ক্ষিরদ দেবনাথ, মণি দেবনাথ, সুনিল দেবনাথ, মাহমুদা বেগম, আক্তার মিয়া, আশ্রব মিয়া, আবু মিয়া, মন্তাজ বক্স, বিরাই বক্স, মতলিব বক্স, মনির বক্স, মন্নান বক্স, আলিজ্জামা, বিকুল কুমার পাল তাদের বাপ-দাদার ভিটা হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অন্যত্র চলে যেতে হয়েছে। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন।

আসন্ন বর্ষা মৌসুমে আবারো আকস্মিক বন্যার আশঙ্কায় রামপাশাসহ নদীর তীরবর্তী বাসিন্দারা আতংকের মধ্যে রয়েছে। রামপাশা এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মানের দাবীতে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়েত ইসলামি নেতা সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আবদুহু, ছাইয়াখালী হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, নাজমুল হাসান মিঠু, ফখরু চৌধুরী, নিখিল মালাকার প্রমুখ।

Manual5 Ad Code

এলাকাবাসী জানান, প্রতি বছর ধলাই নদীর ভাঙ্গনের কারনে রামপাশা এলাকায় বিলীন হতে চলেছে। বিগত বছর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রামপাশা এলাকায় প্রতিরক্ষা বাঁধ এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। ইতিমধ্যে তা পানিতে ভেসে গিয়ে বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নদীর বাধঁ। পানি বৃদ্ধি ফেলে বাঁধ ভেঙ্গে ১০/১২ গ্রামসহ বিস্তৃর্ন এলাকা তলিয়ে যাবে। তাই এলাকাবাসী বাঁধটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন। অন্যদিকে নদীতে বিষ দিয়ে অবাধে মাছ মারা হচ্ছে, তা যেন বন্ধ করা হয় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ বৃহস্পতিবার বিকেলে সমকালকে জানান, ধলাই নদীর ভাঙ্গা বাঁধ মেরামতের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে। বরাদ্দ আসলে দ্রুত টেন্ডার আহবান করে বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews