ভারত থেকে অনুপ্রব কমলগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ২১ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

ভারত থেকে অনুপ্রব কমলগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ২১ জন আটক

  • সোমবার, ২৬ মে, ২০২৫

Manual2 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনক আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদেরকে পুশ ইন করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। সোমবার (২৬ মে) সকাল পৌনে ৮টার সময় উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনক আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায় এরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।
বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ,এস,এম, জাকারিয়া ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
আটকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার সদর থানার দেওয়াবের খামার গ্রামের মোঃ বেলাল হোসেন (৪৫), রাশেদা বেগম (৩৫), ফুলবাড়ি উপজেলার শিমুল বাড়ি গ্রামের মোঃ মজিবুল (২২), সেলিনা (২০), মৌপিতা (৩), মরিয়ম (৮ মাস), মোঃ গোলদার (৫০), আনজু (৪০), রাশেদুল (২০), জেসমিন (৮), রাঙ্গামাটি গ্রামের মোঃ আশরাফ (৪০), রাহেনা (৩০), রায়হান (৮), আশা মনি (১৮), মোঃ আখের আলী (২৩), তৈয়ব আলী (৪৫), ইব্রাহিম (২ মাস), খাদিতা (২), নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের মোঃ নাজমুল হাসান (২৪), ইনচার আলী (৫০), হামিদা বেগম (২০), রাবেয়া খাতুন (২)। এ নিয়ে কমলগঞ্জের দলই সীমান্তে দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ৩৬ জনকে আটক করলো বিজিবি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!