হাকালুকি হাওর থেকে লক্ষাধীক টাকার জাল জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

হাকালুকি হাওর থেকে লক্ষাধীক টাকার জাল জব্দ

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

Manual4 Ad Code

হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা অংশে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও বেড়া জাল জব্দ করা হয়েছে। কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা অংশে অবৈধভাবে মৎস্য আহরনের খবর পেয়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয়ে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাওর থেকে অবৈধ জাল উচ্ছেদসহ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। এসময় অবৈধভাবে মৎস্য আহরনের সাথে জড়িত থাকার অভিযোগে ভূকশিমইলের ছালেক ও আজিম উদ্দিনকে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

Manual1 Ad Code

পরে জব্দকৃত জালগুলো উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনায় অংশ নেন কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম এবং কুলাউড়া থানার এস আই সনক কান্তি দাস এর নেতৃত্বে পুলিশ ফোর্স।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews