ওসমানীনগরে ইন্টারন্যাশনাল এসওএস চিলড্রেন্স ভিলেজ ডে উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

ওসমানীনগরে ইন্টারন্যাশনাল এসওএস চিলড্রেন্স ভিলেজ ডে উদযাপন

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে এসওএস চিলড্রেন্স ভিলেজেস এর প্রতিষ্ঠাতা হারম্যান মেইনারকে উৎসর্গ করে ইন্টারন্যাশনাল এস ও এস চিলড্রেন্স ভিলেজ ডে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক, কুইজ, রচনা প্রতিযোগিতা, গল্প বলা, ফুটবল ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীরস্হ এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর অভ্যন্তরে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ মো: মাজহারুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুমাইয়া আক্তার এবং এস ও এস মায়েদের পক্ষ থেকে এমিলি খাতুন।আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে অতিথিবৃন্দ শিশুদের সাথে তাদের পরিবারে কিছুক্ষণ আনন্দঘন সময় কাটান। অনুষ্ঠানকে ঘিরে এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট সেজেছিল বর্ণিল সাজে। বিভিন্ন রঙের বেলুন, কাগজের কারুকাজ এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যাংকার, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও অসংখ্য শুভাকাঙ্খী। অনুষ্টানে এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর অভ্যন্তরে বসবাসকারী শিশুরাসহ পার্শবর্তী জনপদের সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহন করেন। এতে আনন্দমুখর হয়ে উঠেছিল এস ও এস এস ও এস চিলড্রেন্স ভিলেজ এর আঙ্গিনা।
অনুষ্ঠান শেষে জয়নাল আবেদীন, এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর আঙ্গিনায় বজ্রপাত নিরোধক তাল বৃক্ষ রোপন করেন, পাশাপাশি পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর অংশীজনদের মাঝে ১০০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং কমিউনিটির শিশুদের মাঝে ৮২৮ টি স্কুল ব্যাগ বিতরণ করেন।উল্লেখ্য, এস ও এস চিলড্রেন্স ভিলেজ একটি বেসরকারি, শিশু কল্যাণ ও সমাজ উন্নয়নমূলক সংস্থা যা বিশেষ করে মা-বাবা’র স্নেহ বঞ্চিত শিশুদের পরিবার ভিত্তিক সেবা দিয়ে এবং সেই সাথে তাদের বিভিন্ন প্রয়োজন ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। চিলড্রেন্স ভিলেজ চায় প্রতিটি শিশু থাকুক পরিবারের সান্নিধ্যে এবং বেড়ে উঠুক ভালবাসা, সম্মান আর নিরাপত্তায়। এই লক্ষ্যে যেসব শিশু নানা কারণে হারিয়েছে তাদের পরিবার -আমরা তাদের জন্য তৈরী করি বিকল্প পরিবার, সহায়তা করি তাদের সুন্দর ভবিষ্যৎ বির্নিমাণে ও সমাজ উন্নয়নে। পাশাপাশি যেসব শিশু পারিবারিক যতœ হারানোর ঝুঁকিতে আছে আমরা তাদেরকে তাদের স্বপরিবারে রেখে সহায়তার মাধ্যমে সুন্দর আগামীর পথে নিয়ে যেতে সহায়তা করি। তাছাড়া সাধারণ ও কারিগরী শিক্ষা বিস্তার, দক্ষ জনশক্তি তৈরী ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে আমাদের রয়েছে বিশেষ উদ্যোগ। প্রফেসর হারম্যান মেইনার ১৯৪৯ সালে অষ্ট্রিয়ার ইম্ষ্ট-এ সর্বপ্রথম এস ও এস শিশু পল্লী প্রতিষ্ঠা করেন এবং ক্রমান্বয়ে এর বিস্তৃতি ঘটে বিশ্বের ১৩৮ টি দেশে।
Manual3 Ad Code

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পর ১৯৭২ সালে এস ও এস আন্তর্জাতিক চিলড্রেন্স ভিলেজ এর প্রতিষ্ঠাতা-প্রয়াত প্রফেসর হারম্যান মেইনার বাংলাদেশে আসেন। এরই ধারাবাহিকতায় ঢাকার শ্যামলীতে দেশের প্রথম এস ও এস চিলড্রেন্স ভিলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে এই শিশু কল্যাণ সংস্থাটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বগুড়া ও সিলেটে এস এস শিশু পল্লীর বিস্তৃতি ঘটে। সিলেট এর ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে ২০১১ সালে কার্যক্রম শুরু হয়। বৃহত্তর সিলেটে এস ও এস চিলড্রেন্স ভিলেজ কার্যক্রম অত্র অঞ্চলের অসহায়, নির্যাতিত, অধিকারহারা, সুবিধা বঞ্চিত ও পরিবারহারা শিশুদের জন্য একটি স্থায়ী ও দীর্ঘ মেয়াদী সেবা প্রদানের প্রতিশ্রæতির নিশ্চয়তা দিচ্ছে। এটি অত্র অঞ্চলে শিশু কল্যাণে একটি অনুপম ও ব্যতিক্রমধর্মী প্রয়াস। সমাজের সর্বস্তরের মানুষের আর্থিক ও মানবিক সহযোগিতা এস ও এস চিলড্রেন্স ভিলেজ এর কার্যক্রমকে আরো গতিশীল করবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews