বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৬৬ জন, দাখিলে ৫, কারিগরিতে ৬ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় মাদক ব্যবসায়িসহ ৬ পলাতক আসামি গ্রেফতার কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না হলে আন্দোলনে যাবে মৌলভীবাজার চা-শ্রমিক সংঘ বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৬৬ জন, দাখিলে ৫, কারিগরিতে ৬

  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলতি বছরে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ হাজার ৩৪২ জন। পাশের হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৬ জন। এরমধ্যে বরাবরের মতো এবারও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

Manual2 Ad Code

এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৫৬ জন। পাশের হার ৫৫ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশগ্রহণ করে ১৪৭ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ও কাঠালতলী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩ জন, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন, দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় ও ফকির বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে এবং পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয় ও বর্ণি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া দাখিল পরীক্ষায় সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সাহেরা মুক্তাদির দাখিল মাদ্রাসা থেকে ১ জন করে মোট ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে একমাত্র কাঠালতলী উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!