‘২৪ এর রঙে গ্রাফিতি’ প্রতিযোগিতা- জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বড়লেখা সরকারি কলেজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

‘২৪ এর রঙে গ্রাফিতি’ প্রতিযোগিতা- জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বড়লেখা সরকারি কলেজ

  • বুধবার, ৬ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা: :

Manual3 Ad Code

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

দেশ সেরা প্রতিযোগিরা হচ্ছে- কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা ও নুছরাত জাহান রিয়া।

Manual7 Ad Code

জানা গেছে, জুলাই মাসে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে। এতে সারা দেশ থেকে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। রোববার (৩ আগস্ট) জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এতে কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সারা দেশে প্রথমস্থান অর্জন করেছে।

এদিকে প্রতিযোগিতায় দেশ সেরার গৌরব অর্জন করায় বড়লেখা সরকারি কলেজকে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জনকারি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা ও নুছরাত জাহান রিয়া চ্যাম্পিয়ন হয়ে শুধু বড়লেখা উপজেলা নয়, মৌলভীবাজার জেলার মুখ উজ্জ্বল করেছে।

Manual7 Ad Code

কলেজের এ সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানতে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।

Manual2 Ad Code

তবে, কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, আমার সর্বশেষ কর্মস্থলের তিনজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ তথা বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য আমরা গর্বিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!