কমলগঞ্জে পরকিয়ার বলি ২ সন্তানের জননী : স্বামীসহ প্রেমিকা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

কমলগঞ্জে পরকিয়ার বলি ২ সন্তানের জননী : স্বামীসহ প্রেমিকা আটক

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানে স্বামী ও তার পরকিয়া প্রেমিকার নির্যাতনের বলি হয়ে ২ সন্তানের জননি স্বরসতি রবিদাস (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্বামী বিশ্বজিত ও তার পরকিয়া প্রেমিকা মুন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানার পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের গাঙ্গ লাইনের শ্রমিক পাড়া এলাকার চা শ্রমিক মৃত হরিদাস এর ছেলে বিশ্বজিত দাস পারিবারিকভাবে অনুষ্টানের মাধ্যমে একই উপজেলার দলই চা বাগানের গগন রবি দাসের মেয়ে স্বরসতি রবিদাস (২৬) কে প্রায় ৬ বছর পূর্বে বিয়ে করে। তাদের ৬ বছরের সংসার জীবনে ২ বছরের এক ছেলে ও ৬ মাস বয়সি এক কন্যা সন্তান রয়েছে।

নিহত স্বরতির মা কমলা রবিদাস, বড় বোন সুনিতা রবিদাস ও চাচাতো ভাই শিমুল রবিদাস জানান, তাদের সংসার জীবন ভালভাবেই চলার এক পর্যায়ে বিশ^জিত দাস মাধবপুর চা বাগানের গোপাল বুনার্জীর স্ত্রী ৩ সন্তানের জননী মুন্নী বুনার্জীর সাথে পরকিয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে গত মে মাসে পরকিয়া প্রেমিকা মুন্নী বুনার্জীকে সামাজিকভাবে বিবাহ বহিভুর্তভাবে বিশ্বজিতের মদনমোহনপুর চা বাগানস্থ বাড়ীতে নিয়ে যায়। সেখানে একই বাড়ীতে বিশ^জিত ও তার ১ম স্ত্রী ও তাদের সন্তানসহ পরকিয়া প্রেমিকাকে নিয়ে বসবাস করতে থাকে। বসবাসকালীন সময়ে বিশ^জিত ও তার প্রেমিকা মুন্নি বুনার্জী বিভিন্ন সময় নানা অজুহাতে স্বরসতিকে নির্যাতন করতো।

স্বরসতির মা কমলা রবিদাস আরো বলেন, গত বুধবার (২৭ আগষ্ট) রাতে বিশ্বজিত ও তার প্রেমিকা মুন্নি বুনার্জী নির্যাতন করে মুমুর্ষ অবস্থায় স্বরসতিকে (স্বরসতির) বাবার বাড়ী দলই চা বাগানে নিয়ে আসে। এসময় বিশ্বজিত বলেন, তার মেয়েকে নিয়ে আর সংসার করবে না। স্বরসতির মা কমলা মেয়ের জামাই বিশ্বজিতকে বুঝিয়ে রাত্রিতে তার বাড়ীতে রেখে দেন।

এদিকে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে বিশ্বজিত একাই মুমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্য স্বরসতিকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। বিশ্বজিত স্বরসতিকে চিকিৎসার জন্য অন্য কোন হাসপাতালে না নিয়ে মদনমোহনপুর চা বাগানের গাঙ্গ লাইনের শ্রমিক পাড়া এলাকার তার বাড়ীতে নিয়ে যায়। বিকাল সাড়ে ৩টায় স্বরসতি মারা যায়।

Manual4 Ad Code

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওসি শামীম আকনজিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এই সময় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী ও প্রেমিকাকে  আটক করে থানায় নিয়ে যায়।

মাধবপুর ইউপি সদস্য মোতাহের আলী ও ইউপি সদস্যা মালতি রানী বুনার্জী বলেন, স্বরসতি ও বিশ্বজিতের বিবাহ সামাজিকভাবেই হয়েছে। পরে আর কোন বিয়ের খবর পাইনি। তবে বিশ্বজিতের চরিত্র ভাল ছিল না।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা হলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!