বড়লেখায় প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদর, সম্পাদক ছয়ফুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদর, সম্পাদক ছয়ফুল

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সম্মেলন শনিবার (২০ সেপ্টেম্বর) ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন বিষয়ক মামলার অন্যতম বাদী, সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সমন্বয়ক সালিকুর রহমান সালিক।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বিয়ানীবাজার উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ইসলাম উদ্দিন, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, জুড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বড়লেখা উপজেলা সমিতির সিনিয়র সহসভাপতি অঞ্জনা রানী দে, সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছয়ফুল হক, ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বড়লেখা উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলাম ও সহসভাপতি বদরুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিনকে সভাপতি, এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও অঞ্জনা রানী দে’কে সিনিয়র সহসভাপতি, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছয়ফুল হককে সাধারণ সম্পাদক এবং ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের ৩ বছর মেয়াদী প্রধান শিক্ষক সমিতির কার্যকরি কমিটি গঠিত হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!