পারলো না পাকিস্থান, ৬ ইউকেটে ভারেতর জয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

পারলো না পাকিস্থান, ৬ ইউকেটে ভারেতর জয়

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা খেলাধুলা :: পারলো না পাকিস্থান, ৬ ইউকেটে ভারেতর  জয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের ঝড় ইনিংসে বিধ্বস্থ পাকিস্থানি বোলিং লাইন আপ। ম্যাচ সেরা হয়েছেন ওপেনার অভিষেক শর্মা। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে পাত্তা দেয়নি ভারত। সুপার ফোরের ম্যাচেও ৭ বল থাকতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল।

Manual5 Ad Code

রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল তারা। দুইশ’ ছোঁয়া দলীয় রানের আশা দিচ্ছিল। কিন্তু মিডল ওভারে উইকেট হারিয়ে ও স্লগে মন্থর ব্যাটিংয়ে মিটিংয়ে রান করতে পারেননি ৫ উইকেটে ১৭১ রানে আটকে যায় পাকিস্তান।

জবাবে ভারত ৯.৫ ওভারে ১০৫ রানের ওপেনিং জুটিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। ১২৩ রানের মধ্যে ৩ উইকেট হারালে সতর্ক পথে হেঁটে জয় তুলে নেন তিলত ভার্মা।

Manual5 Ad Code

এর আগে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমে ৯ বলে ১৫ রান করেন ফখর জামান। পরে ওপেনার শাহিবজাদা ফারহান ও তিনে নামা সাইম আইয়ূব ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব ফিরে যান ১৭ বলে ২১ রান করে।

এরপরই মোমেন্টাম হারায় পাকিস্তান। হুসেইন তালাত ১১ বলে ১০ রান করেন। ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। দলের রান তখন ১৪.১ ওভারে ১১৫।

মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করায় রান কিছুটা বাড়ে।

Manual5 Ad Code

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। রোমাঞ্চকর কর লড়াইয়ে টস জিতে ভারত, ব্যাটিংয়ে পাঠায় পাকিস্থানকে।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয় পাকিস্তান। এরপর ভারত একের পর এক ক্যাচ মিস করে। এই সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান।

Manual3 Ad Code

সমীকরণ বলছে এ ম্যাচেও ভারত জিতবে। কারণ ২০১৮ সালের পর থেকে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত আইসিসির পূর্ণ সদস্য দুই দেশের মুখোমুখি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা দল জিততে পারেননি। সর্বশেষ ওই বছরের ৪ নভেম্বর দুবাইয়ে আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান।

ভারতের বিপক্ষে আজ সেটির পুনরাবৃত্তি করতে পারনি পাকিস্তান?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!