সীমান্তবর্তী ৫৫ মন্ডপের নিরাপত্তায় প্রত্যক্ষভাবে নিয়োজিত থাকবে বিজিবি -অধিনায়ক, বিজিবি-৫২ ব্যাটালিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সীমান্তবর্তী ৫৫ মন্ডপের নিরাপত্তায় প্রত্যক্ষভাবে নিয়োজিত থাকবে বিজিবি -অধিনায়ক, বিজিবি-৫২ ব্যাটালিয়ন

  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেছেন, সীমান্ত থেকে ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বর্ডারগার্ড অব বাংলাদেশ প্রত্যক্ষভাবে কাজ করে। শুধু পূজা সম্পৃক্ত বিষয়গুলোই নয়, সাধারণ জনগণের অন্যান্য যে কোনো ধরণের সমস্যায় ওতপ্লোতভাবে বিজিবি জড়িত থাকে।

Manual3 Ad Code

দূর্গাপূজা উপলক্ষ্যে ৫২ বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়নের আওতাধীন তিনিটি উপজেলার বিয়ানীবাজারের গজুকাটা থেকে শুরু করে জুড়ীর রাজকি পর্যন্ত টোটাল ১৫টি বিওপি আছে। নিরাপত্তায় ব্যাটালিয়ন হেড কোয়ার্টার ছাড়াও টোটাল ৯টা টহল, ৯টা প্লাটুন বিজিবি এই এলাকায় মোতায়েন থাকবে। এই এলাকায় পূজা রিলেটেড যেকোনো রকমের টহল দেওয়া, নিরাপত্তা দেওয়া, পূজা কমিটিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পূজা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত বিজিবির এই কার্যক্রম ও নজরদারি চলমান থাকবে।

এছাড়াও পূজা উপলক্ষ্যে বিজিবি একটি মনিটরিং সেল করতেছে। এই মনিটরিং সেলে যেকোনো সময় যেকোনো ধরণের সমস্যা, যেকোন ইস্যু, হুমকির আশংকা, কোনো অঘটন ঘটলে তৎক্ষণাৎ তা জানাতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে বিজিবির নিকটস্থ টহল দল সর্বোচ্চ সাপোর্ট দিতে প্রস্তুত থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্ন আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালনের জন্য অন্যান্য বাহিনীর সাথে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা নিয়েছে বিজিবি।

তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান দূর্গাপূজা মন্ডপ ও মন্দির পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, আনছার ও সাধারণ ভক্তদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ব্যাটালিয়নের পক্ষ থেকে পূজা উদাপন কমিটির নেতৃবৃন্দের হাতে শারদীয় শুভেচ্ছা স্বরূপ মিষ্টির প্যাকেট তোলে দেন এবং পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন।

Manual3 Ad Code

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহফুজুর রহমান, থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন, মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি রাধেশ্যাম রিকমুন, সাধারণ সম্পাদক স্বপন চাষা, সাংগঠনিক সম্পাদক অজিত রবিদাস, গণমাধ্যকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

৫২ বিজিবি (বিয়ানীবাজার) অধিনায়ক আরো জানান, ব্যাটালিয়নের আওতাধীন বিয়ানীবাজার, বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্তবর্তী ৫৫টি ও ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের দুই কিলোমিটার অভ্যন্তরের ৩টি সহ সর্বমোট ৫৮টি পূজামন্ডপের নিরপত্তায় প্রত্যক্ষভাবে নিয়োজিত থাকবে বিজিবি। এছাড়াও অন্যান্য প্রতিটি মন্ডপের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে একসাথে মাঠে তৎপর থাকবে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!