শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জে মন্ডপে মন্ডপে তারেক রহমানের পক্ষে উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জে মন্ডপে মন্ডপে তারেক রহমানের পক্ষে উপহার

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৩২৩টি পূজাম-পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। গত শনিবার সকাল সকাল ১০টায় শ্রীমঙ্গলস্থ শ্যামলী আবাসিক এলাকায় মহসিন টি হোল্ডিং কোম্পানির কার্যালয় হতে মৌলভীবাজার জেলা বিএনপির নেতা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

শনিবার গভীর রাত পর্যন্ত কমলগঞ্জের প্রতিটি মন্ডপে মন্ডপে দলীয় নেতা-কর্মীরা পূজামন্ডপগুলোতে উপহার সামগ্রী পৌঁছে দেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক বস্তা চাল ও এক বস্তা ডালসহ মোট ৬৪৬ বস্তা উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পূজাম-পের প্রতিনিধিরা উপস্থিত থেকে উপহার গ্রহণ করেন।

Manual3 Ad Code

পূজা উদযাপন ফ্রন্ট কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি পুষ্প কুমার কানু বলেনবিএনপি নেতা মহসিন মিয়া মধুর এ ধরনের মহতি উদ্যোগ শারদীয়া দুর্গোৎসবকে আরও আনন্দঘন করে তুলবে। এ অঞ্চলে আমাদের সকল ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতি আরও শক্তিশালী হবে।

Manual7 Ad Code

শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম ও উপজেলা যুবদল রাব্বী নেতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম যার যার দেশটা আমাদের সবার এই মন্ত্রেই বিশ্বাস করে বিএনপি। তারা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতা মহসিন মিয়া মধুর উদ্যোগে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৩২৩টি পূজা মন্ডপে শুভেচ্ছা ও উপহার হিসেবে প্রতি মন্ডপে এক বস্তা চাল ও এক বস্তা করে ডাল পৌঁছে দেয়া হয়েছে। এসব উপহার সামগ্রী পেয়ে পূজামন্ডপ কতৃপক্ষ খুশী হয়ে বিএনপি নেতা মহসিন মিয়া মধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!