আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
রিশাদ হোসেন ও নূরুল হাসান সোহান।

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক :: দুবাই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেজয় তুলে নেয় বাংলাদেশ দল।

Manual5 Ad Code

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১০৯ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনই খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস।

Manual7 Ad Code

১২তম ওভারে প্রথম উইকেট পড়ার পর মাত্র ৯ রানের মধ্যে আরও ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সোহান ১৩ বলে ২৩ ও রিশাদ ৯ বলে ১৪ রানে অপরাজিত ইনিংস খেলেন। এর আগে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ দল। তা থেকে উদ্ধার করেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। মাত্র ১৮ বলে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন তারা।

Manual6 Ad Code

৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন রশিদ খান। এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!