কমলগঞ্জে পূণরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে পূণরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় সিপি পোল্ট্রি হ্যাচারির বিষাক্ত বর্জ্যে দুর্গন্ধে দূষিত হয়ে পড়ে ১১টি গ্রামের পরিবেশ। বর্জ্যের দূষণে রোগাক্রান্ত হচ্ছিল শিশু ও গর্ভবর্তীরা। জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির তৈরি হওয়ায় স্থানীয় অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতেও বাধ্য হয়েছিলেন। বহুজাতিক পোল্ট্রি ও হ্যাচারি সিপি বাংলাদেশের অব্যাহত পরিবেশ দূষণে অতিষ্ট স্থানীয় বাসিন্দা প্রতিবাদী মানবন্ধন বিক্ষোভের একপর্যায়ে গত এক বছর যাবৎ বন্ধ থাকার পর পূণরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেন ১১ গ্রামের বাসিন্দারা। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সিপি হ্যাচারির সামনে চৈত্রঘাট বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Manual1 Ad Code

‘সিপি হঠাও পরিবেশ বাঁচাও’, ‘দূষণমুক্ত পরিবেশ চাই, আমরা সবাই বাঁচতে চাই’, ‘দূষণমুক্ত পরিবেশ চাই, সুস্থ্য নিঃশ্বাসে বাঁচতে চাই’ লেখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তিন শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

প্রায় ২ ঘন্টা ধরে চলা এ মানববন্ধনে এলাকার প্রবীন মুরব্বী তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সজলু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলানা লুৎফুর রহমান জাকারিয়া, ইউপি সদস্য শামসুল হক, সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম, মাওলানা হাসান আহমদ, আমিনুল ইসলাম, মুকিত আহমদ, আহমদ আলী, আতাউর রহমান, হাফেজ সাকের আহমদ, আবু হানিফা, সুয়েব আহমদ, গিয়াস উদ্দীন ও ফজলু মিয়া প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, সিপি পূনরায় চালু করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা তাদের এ ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা তাদের সকল ষড়যন্ত্র যেকোনো মূল্যে প্রতিহত করবো।

Manual6 Ad Code

বক্তারা আরো অভিযোগ করে বলেন, এই সিপির তীব্র দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত ও মসজিদে মুসল্লিদের নামাজেও ব্যাঘাতের ঘটনা নিত্যদিনের রুটিন ছিল। খামারের বিরুদ্ধে নয়, পরিবেশ ও গ্রামাবাসীদের সুস্থ্যভাবে বাঁচিয়ে রাখার দাবিতে এই কর্মসূচি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!