কমলগঞ্জে ২ দিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে ২ দিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু

  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

বাংলাদেশে বসবাসরত মণিপুরি মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুুলের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং,পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

এ সময় কেন্দ্র হল সুপারের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাহাব উদ্দিন।

Manual7 Ad Code

জানা যায়, ২০০১ সাল হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বিএমইটি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। ১১ অক্টোবর শনিবার পরীক্ষা শেষ হবে। বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ বছর বিএমইটি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৭৭ জন, অষ্টম শ্রেণির ৫১ জন ও দশম শ্রেণির ৫৪ জনসহ ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!