সিলেট বিভাগে বিএনপির সম্ভাব্য নমিনেশন পেলেন যারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

সিলেট বিভাগে বিএনপির সম্ভাব্য নমিনেশন পেলেন যারা

  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধি ::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করতে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

Manual6 Ad Code

ঘোষণা অনুযায়ী সিলেট বিভাগের সব কটি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষনা করা  হলো—

সিলেট

Manual5 Ad Code

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোহাম্মদ আব্দুল মালিক এবং সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এমরান আহমেদ চৌধুরী। আর সিলেট-৪ ও ৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

সুনামগঞ্জ

Manual7 Ad Code

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমদ এবং সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন কলিম উদ্দীন মিলন। আর সুনামগঞ্জ-২ ও ৪ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

Manual3 Ad Code

মৌলভীবাজার

মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন মজিবর রহমান চৌধুরী।

হবিগঞ্জ

হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আলহাজ জি কে গাউস এবং হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এম এম ফয়সাল। হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews