নির্বাচনে জোট নয় আমরা সমঝোতা করতে পারি: জামায়াত আমির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

নির্বাচনে জোট নয় আমরা সমঝোতা করতে পারি: জামায়াত আমির

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual4 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জোট গঠন করবে না বলে জানিয়েছেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জোট গঠন না করলেও আমরা সমঝোতা করতে পারি।’ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।

Manual3 Ad Code

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট আসেন আজ। ওসমানী বিমানবন্দরে নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

Manual2 Ad Code

পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।’

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত।’

পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের ১৯৩ দেশে এ পদ্ধতির চর্চা হয়। এ পদ্ধতি ফ্যাসিজম রোধ করতে পারে। পদ্ধতির বিষয়ে দেশের মানুষ বুঝতে পারলে সেটা মঙ্গল হবে। আশা করি জনগণ সেটা বুঝবে এবং তাদের জন্যই আমরা রাজনীতি করি।’

Manual4 Ad Code

সিলেট নগরীতে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে জামায়াতের আমির অংশ নেওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, মহানগরের আমির হাফিজ ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!