শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কলিম উদ্দিন আহমদ মিলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কলিম উদ্দিন আহমদ মিলন

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual7 Ad Code

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচারণার সূচনা করেন।

জিয়ারত শেষে কলিম উদ্দিন আহমদ মিলন দেশ, জাতি, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। একই সঙ্গে তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান প্রত্যাশা করে বিশেষ মোনাজাতও করেন।

পরে মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি। মাজার জিয়ারত শেষে সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে শত শত মোটরসাইকেলের বিশাল শোডাউনে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুরো যাত্রাপথজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

গোবিন্দগঞ্জে পথসভা ও ঐক্যের আহ্বান

Manual7 Ad Code

ঢাকা থেকে ফেরার পথে বিকাল ৫টার দিকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গোলচত্তরে আয়োজিত এক পথসভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক এবং জননেতা তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সবাই একসাথে কাজ করবো। আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামব।”

Manual6 Ad Code

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্য ও সহযোগিতা অপরিহার্য। এজন্য সর্বস্তরের জনগণ ও দলীয় কর্মীদের সহযোগিতা কামনা করছি।”

পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

নেতাদের উপস্থিতি ও অংশগ্রহণ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি ও মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন ও সামছুর রহমান বাবুল।

এছাড়া উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন, আতাউর রহমান এমরান, ছায়াদুজ্জামান, কয়েছ আহমদ, দিদার আলম মেম্বার, এডভোকেট আব্দুল কাহার, ফয়জুর রহমান, সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের আহবায়ক আব্দুর রউফ, দক্ষিণ খুরমা ইউনিয়নের আহবায়ক শামিম আলম নোমান ও উত্তর খুরমা ইউনিয়নের আহবায়ক আজিজুর রহমান।

যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক জহির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদার, ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের আহবায়ক ইমন রহমান, উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়সাল ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছাদ মিয়া প্রমুখ।

গণতন্ত্রের বিজয়ের প্রতীক ধানের শীষ পথসভায় বক্তারা বলেন, “ধানের শীষের বিজয় মানেই দেশের গণতন্ত্রের বিজয়। তাই আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে মাঠে থাকতে হবে।”

কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা জনগণের পাশে থাকতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছে, জনগণ বিজয়ের মাধ্যমে তার প্রতিদান দেবে।”তিনি আরও যোগ করেন, “বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।”

দিকনির্দেশনা ও লিফলেট বিতরণ জিয়ারত শেষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ফুল দিয়ে কলিম উদ্দিন আহমদ মিলনকে শুভেচ্ছা জানান। পরে তিনি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, “বিএনপি সব সময় দেশের অবহেলিত মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও তাদের জন্য কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের মানুষ এখন ভোটের দিনের অপেক্ষায়, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত।”

‘ধানের শীষ লাগা’ স্লোগানে মুখর ছাতক-দোয়ারাবাজারনির্বাচনী প্রচারণার শুরু থেকেই গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতা-কর্মীদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে—“ধানের শীষ লাগা” স্লোগান। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!