সিলেট-৪ আসনেই নির্বাচন করছেন আরিফুল হক চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

সিলেট-৪ আসনেই নির্বাচন করছেন আরিফুল হক চৌধুরী

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual4 Ad Code

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে থেকেই নির্বাচনে অংশ নিতে সম্মতি প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

Manual1 Ad Code

বুধবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপার্সনের নির্দেশে তিনি ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।

আরিফুল হক চৌধুরী জানান, ‘চেয়ারপার্সন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে নামব। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রের জরুরি তলবে তিনি ঢাকায় যান। সেখানে তাঁকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সর্বশেষ বুধবার রাত ৮টায় বিএনপি চেয়ারপার্সন তাঁকে ডেকে পাঠান এবং এ সিদ্ধান্ত দেন।

Manual3 Ad Code

সিলেট সিটির সাবেক এই মেয়র সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু গত সোমবার এই আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অনেকটা আশাহত হন আরিফ।

এদিকে প্রার্থী ঘোষণার দিন সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসন খালি রাখা হয় এ নিয়ে সিলেটে বেশ জল্পনা কল্পনা চলছিল। সিলেট-৫ আসনে শরিক দলের জন্য ছেড়ে দেওয়ার গুঞ্জন রয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী সিলেটের রাজনীতিতে একজন জনপ্রিয় মুখ। সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!