ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : হাজী মুজিব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : হাজী মুজিব

  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। এই কর্মসূচিসমূহ বাস্তবায়ন করতে হলে এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল ভেদাবেদ ভূলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual6 Ad Code

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

কমলগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিবের সমর্থনে সমন্বয় সভায় উপজেলা বিএনপির সদস্য ও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এবং আদমপুর ইউনিয়নের সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ওয়াছিদ মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক মো.আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজউদ্দীন আহমদ তাজু প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, তাঁতীদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!