কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালন

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: 

Manual2 Ad Code


মণিপুরি সংস্কৃতি, কবিতা পাঠ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি এল, প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এস, সি, সিনহা।

বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, ইম্ফল মণিপুরি সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. এল, রামেশ্বর সিংহ, ইম্ফল লৈকোল এর সাধারণ সম্পাদক গুরুঅরিবম ঘনপ্রিয়া দেবী, কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ এর সভাপতি, গবেষক ও বাংলা একাডেমির ফেলো কবি এ, কে, শেরাম, ইম্ফল সাহিত্য একাডেমির অ্যাওয়ার্ডি এর শরতচান্দ থিয়াম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামাসাস কমলগঞ্জ শাখার সভাপতি এল ইবুংহল সিংহ শ্যামল, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন, কবি রওশন আরা বাঁশী, কবি অয়েকপম অঞ্জু প্রমুখ।

Manual2 Ad Code

সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫০ বছরের এই পথচলা শুধুই একটি সময়ের হিসাব নয়, এটি একটি জাতির ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের দৃঢ় অভিব্যক্তি। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ যে আলোকবর্তিকা প্রজ্বলন করেছে, তা আগামী প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে সংযোগ রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। বাংলাদেশে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সংসদের ৫০ বছরের ঐতিহাসিক পথচলায় আন্তরিক শুভেচ্ছা জানান।

Manual4 Ad Code

সুবর্ণজয়ন্তী উৎসব দ্বিভাষিক গানের মনোমুগ্ধকর সুচনা হলো “ধন ধান্যে পুষ্প ভরা” শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এছাড়াও ঢাকা থেকে আসা শিল্পীদের গান ও নৃত্য পরিবেশন হয়। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখক, গবেষক, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!