বড়লেখায় নজির আলী ও মায়ারুন নেছা মেধাবৃত্তি সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় নজির আলী ও মায়ারুন নেছা মেধাবৃত্তি সম্পন্ন

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার প্রথম বারের মতো মরহুম হাজী নজির আলী ও মায়ারুন নেছা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ড প্রবাসী সাইফুল আলমের পৃষ্টপোষকতায় মুড়াউল আইডিয়াল ইয়ুথ সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৭৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

Manual6 Ad Code

মেধাবৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন এবং সহ-পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ক্রমানুসারে ৮টি ট্যালেন্টপুল ও ১৬টি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে প্রাইজমানি, ক্রেষ্ট ও সনদপত্র।

Manual6 Ad Code

দুই শিফটে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন, মেধাবৃত্তি প্রকল্প ও পৃষ্টপোষক পরিবারের সদস্য আতাউর রহমান, মুজিবুর রহমান, মনোয়ারা বেগম, জয়নবুন্নেছা খানম, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিনারা বেগম, আইডিয়াল ইয়ুথ সোসাইটির সভাপতি আক্তার হোসেন, সহসভাপতি তোফায়েল আহমদ, সেক্রেটারি জুনেদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!