কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরে শতাধিক রোগীর চিকিৎসা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরে শতাধিক রোগীর চিকিৎসা প্রদান

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চক্ষুশিবিরে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজকর্মী হিফজুর রহমান বক্স, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ডা. মোজাহের হোসেন প্রমুখ।

চক্ষু ক্যাম্পে তিন শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয় এবং ছানি অপারেশনের জন্য ৫০ জন রোগীকে নির্বাচিত করা হয়। তাদের বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!