ওমরাহ পালনে গিয়ে বড়লেখার স্কুল শিক্ষকের ইন্তেকাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ওমরাহ পালনে গিয়ে বড়লেখার স্কুল শিক্ষকের ইন্তেকাল

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান (৫৫) পবিত্র ওমরাহ পালনে গিয়ে বৃহস্পতিবার ভোরে মক্কায় ইন্তেকাল করেছেন।

Manual5 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান (৫৫) পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যালয় থেকে ১৫ দিনের ছুটি নেন। ১২ নভেম্বর তিনি মদিনায় পৌঁছেন। মদিনা শরীফে ওমরাহের আনুষ্ঠানিকতা শেষে ২০ নভেম্বর বৃহস্পতিবার মক্কায় পৌঁছেন। ফজরের নামাজের পর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে সহযাত্রীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শনিবার বাদ আছর হারাম শরীফে জানাজা শেষে পবিত্র মক্কায় তার দাফন সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। মাওলানা লুৎফুর রহমান কুলউড়া উপজেলার মিঠুপুর গ্রামের মৃত কনু মিয়ার ছেলে। ১৯৯০ সালের ১ নভেম্বর তিনি বড়লেখা উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (মৌলভী) হিসেবে যোগদান করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!