বড়লেখায় অগ্রগতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় অগ্রগতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে শনিবার (২৯ নভেম্বর) প্রথম বারের মতো অগ্রগতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় বর্ণি ইউনিয়নের ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৩২ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন গলগজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ক্রমানুসারে ৩টি ট্যালেন্টপুল ও ১৭টি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে।

পরীক্ষা শেষে বিকেলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমেরিকা প্রবাসি ফারুক আহমদ। সভায় স্বাগত বক্তব্য দেন আবু তাহের মুন্না।

Manual1 Ad Code

মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরমব্রত দাসকে ১৫ হাজার প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অর্জনকারি মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সনজিৎ দাস পেয়েছে ১০ হাজার প্রাইজমানি ও সনদপত্র এবং তৃতীয় স্থান অর্জনকারি সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল বারী আরিয়ান পেয়েছে ৫ হাজার প্রাইজমানি ও সনদপত্র। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৭জন শিক্ষার্থীকে সনদপত্র ও এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারি প্রত্যেক শিক্ষার্থীকে সান্তনা পুরস্কার স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।

Manual3 Ad Code

অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম মুন্তাজিম আলী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আসুক উদ্দিন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরজাহান চৌধুরী, বর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়দে আজম, সমাজসেবক ডা. মুহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষানুরাগি মাওলানা ফয়েজ আহমদ, অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাহের আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!