কমলগঞ্জের শমশেরনগরে পুলিশ ফাঁড়ির সামনে দিনভর যানজট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জের শমশেরনগরে পুলিশ ফাঁড়ির সামনে দিনভর যানজট

  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ব্যস্ততম শমশেরনগর বাজারে দিনভর যানজট লেগেই আছে। সড়কের দু’পাশে অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা আর টমটমের যত্রতত্র গাড়ি পার্কিং নিত্য যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী, শিক্ষার্থীসহ পথচারীদের। পুলিশ ফাঁড়ির সম্মুখে যানজট লেগে থাকলেও দেখার কেউ নেই।

Manual1 Ad Code

সরেজমিনে দেখা যায়, উপজেলার ব্যস্ততম শমশেরনগর বাজারের প্রতিটি রুটের দু’পাশে সিএনজি অটোরিকশা, অবৈধ টমটম, ব্যাটারি চালিত রিকশা ও ফুটপাতে বিভিন্ন ধরনের দোকানপাঠ রয়েছে। ফলে সড়ক দিয়ে দু’টি গাড়ি ক্রস করার সময় দিনভর যানজট লেগেই আছে। ঘটছে দুর্ঘটনাও। দোকানপাটকে আড়াল করে যানবাহনের কারণে অতিষ্ঠ হচ্ছেন ব্যবসায়ীরাও। সড়কের পাশ দিয়ে হেঁটে চলতেও দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও পথচারীরা।

Manual6 Ad Code

শমশেরনগরে রেলওয়ে স্টেশন, পুলিশ ফাঁড়ি, ব্যাংক-বীমা, পোস্ট অফিস, বিএএফ শাহীন কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। বাজারের মধ্যদিয়ে পাঁচটি সড়ক ও সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে উঠছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানও। যানজট এমনই অবস্থার সৃষ্টি করছে কেউ হেঁটে চলাও সম্ভব হয় না। ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে শিক্ষার্থীসহ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, যানজটের মূল কারণ হচ্ছে সড়কের দু’ধারে সিএনটি ও অটোর যত্রতত্র পার্কিং। এছাড়া শহরের প্রধান সড়কগুলোর পাশে অপরিকল্পিত ব্যবসা প্রতিষ্ঠান। রেস্তোরাঁ ও ব্যাংকে আসা গ্রাহকদের গাড়ি পার্কিং করা হয় সড়কেই। এতে পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

Manual5 Ad Code

শমশেরনগরের ব্যবসায়ী তোয়াবুর রহমান, অমৃত রবিদাস বলেন, এই বাজারে যানজট এখন নিত্যসঙ্গী। সিএনজি অটোরিকশা ও টমটম দোকান আড়াল করে আর রাস্তায় রাখায় ক্রেতাদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়।

কমলগঞ্জ সরকারি গণমহা বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নাসিফ, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর জান্নাতুল ফেরদৌস বলেন, রাস্তার পাশে যত্রতত্র গাড়ি আর যানজট প্রতিদিনই লেগে থাকে। এমনকি রাস্তার পাশ দিয়ে আমাদের হেঁটে চলাও দায়। এসব নিয়ন্ত্রণ না হলে দুর্ঘটনাও ঘটতে পারে।

এব্যাপারে কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, আমি এখানে নতুন এসেছি। যানজটের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!