কমলগঞ্জে রবীন্দ্রনাথ ও মণিপুরী নৃত্যের শতবর্ষের স্মরণ উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

কমলগঞ্জে রবীন্দ্রনাথ ও মণিপুরী নৃত্যের শতবর্ষের স্মরণ উৎসব

  • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ  ::

Manual8 Ad Code

রবীন্দ্রনাথ ঠাকুরের ১০১ তম স্মরণ উৎসব ও প্রথম মণিপুরী নৃত্য দিবস পালন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে রবীন্দ্রনাথ ও মণিপুরী নৃত্যের শতবর্ষের সেতুবন্ধন শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে কমলগঞ্জের ঘোড়ামারাস্থ সমিতির প্রধান কার্যালয়ে শুক্রবার বিকাল ৪ টায় আলোচনা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা। সমিতির সাধারণ সম্পাদক কমলাকান্ত সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিলেটের সিনিয়র জজ শ্যামকান্ত সিংহ, পৌরি সম্পাদক সুশীল কুমার সিংহ, মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রবাস সিংহ, মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি প্রদীপ সিংহ, শহীদ গিরিন্দ্র সিংহ স্মৃতি পরিষদের সভাপতি উপেন্দ্র সিংহ, মণিপুরী সমাজ সমিতির সাংগঠনিক সম্পাদক শান্তুমনি সিংহ, কোষাধ্যক্ষ পুলিন কুমার সিংহ, সহসাধারণ সম্পাদক রবি সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ভার্চুয়াল আলোচনায় ভারতের আগরতলা, কলকাতা, গৌহাটি, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্যের মণিপুরী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ভার্চুয়াল আলোচনা শেষে মণিপুরী নৃত্য শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১০১ বছর আগে ৬ নভেম্বর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটে এসে মাছিমপুরে মণিপুরী জাতির অপরূপ নৃত্যকলা দেখে অভিভূত হন। সেই নৃত্যকলার সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে নৃত্যকলাকে শান্তিনিকেতনে চালু করে সারাবিশ্বের প্রসার ঘটিয়েছেন। তারই ধারাবাহিকতায় সংস্কৃতিকে ধরে রাখার জন্য মণিপুরী সম্প্রদায় রবীন্দ্রনাথের আগমন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews