আত্রাইয়ে ৪ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

আত্রাইয়ে ৪ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

  • শনিবার, ২৪ মে, ২০২৫

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৪ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি রুবেল নামে এক যুবকের। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। নিখোঁজ রুবেল উপজেলার শাহাগোলা ইউনিয়নের ছোটডাঙ্গা গ্রামের খলিল মন্ডলের ছেলে।

Manual6 Ad Code

নিখোঁজ রুবেলের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধা ৬টার দিকে ব্যাবসায়ীক কাজে সাইকেল যোগে শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেয় রুবেল। পরে সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হতে থাকলেও সে বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন নিকটতম আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করতে থাকে। পরদিন বৃহস্পতিবার সকালে শাহাগোলা রেলওয়ে ষ্টেশন বাজারে খোঁজ নিতে গেলে পথিমধ্যে ময়েনের ব্রীজ নামক এলাকায় তার বাইসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিষয় টি তার পরিবারের সদস্যদের অবগত করলে নিখোঁজ রুবেলের বাবা আত্রাই থানায় যোগাযোগ করেন এবং সাধারণ ডায়রি করেন।

Manual7 Ad Code

এ বিষয়ে নিখোঁজ রুবেলের স্ত্রীর সাথে কথা বললে তিনি জানান, ছোট সন্তানকে নিয়ে দুশ্চিন্তার মাঝে রয়েছি। স্বামীকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সম্ভব্য সকল যায়গায় খোঁজ নিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি। আমরা সাধারণ মানুষ আমার স্বামী সামান্য কাঁচামালের এবং কলা ব্যাবসা করে জীবিকা নির্বাহ করে। তিনি আরও বলেন তার একটি সন্তান আছে। পুলিশ প্রশাসন তাদের সার্বিক প্রচেষ্টার মধ্যে দিয়ে তার স্বামী কে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন এমনটাই প্রত্যাশা তার ।

এ ব্যাপারে শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি দুঃখজনক। আশা করছি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

Manual5 Ad Code

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন বলেন, আমরা বিভিন্নভাবে তার সন্ধান করার চেষ্টা করছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছি এবং প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!