বাইসাইকেল পেলো কমলগঞ্জের চাম্পারায় চা’বাগানের শিশু উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাইসাইকেল পেলো কমলগঞ্জের চাম্পারায় চা’বাগানের শিশু উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীরা

  • রবিবার, ২৫ মে, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

দুর্গম চা’বাগান থেকে বিদ্যালয়ে আসার জন্য বাইসাইকেল পেল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী। বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় প্রকল্পের ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেয়া হয়।

রোবববার ( ২৫ মে ) সকাল ১১ ঘটিকায় চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থী ও তাদের অভিভাবক গণের উপস্থিতিতে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস, প্রকল্পের কর্মী লিটন পাশ প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, চাম্পারায় চা বাগান শিশু উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে ৫০ জন শিক্ষার্থী পাশ্ববর্তী ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কুরমা চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আছে।

Manual8 Ad Code

চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, চাম্পারায় চা-বাগান থেকে মাধ্যমিক বিদ্যালয় অনেক দূর, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে যেতে অনেক সময় লাগে। প্রয়োজনের সময় যানবাহন পাওয়া যায় না। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই উদ্যোগে তাদের অনেক উপকারে আসবে। চাম্পারায় ইছামতি সোনারাই এলাকার ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রক্তিমা নায়েক ও সাতলাইন এলাকার অশোক কুমার বাকতি বলেন, প্রতিদিন পায়ে ৩ কিলোমিটার হেঁটে অনেকটা পথ পাড়ি দিয়ে তাদের বিদ্যালয়ে আসতে হয়। বাইসাইকেল পাওয়ায় তাদের কষ্ট কমবে, এখন বাইসাইকেল চালিয়ে সঠিক সময়ে স্কুলে যেতে পারবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!