কমলগঞ্জে ভূমি মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জে ভূমি মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  ::

মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৫ থেকে ২৭ মে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনু্িষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সংস্কার বোর্ড- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস কনফারেন্স অনু্িষ্ঠত হয়।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন। এ সময় তিনি বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার করা। ই-নামজারির আবেদন গ্রহণের পাশাপাশি ভূমিসেবা স্টল স্থাপন করা হবে, যেখানে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন কর তাৎক্ষণিকভাবে প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা দিনব্যাপী চালু থাকবে।

Manual7 Ad Code

এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি আরও বলেন, মেলায় আগত সেবাপ্রার্থীগণের ভূমি ও ভূমি সেবা বিষয়ক অভিযোগ শুনানি, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা করা। আগত দর্শনার্থীদের যেকোন ভূমি বিষয়ক জিজ্ঞাসার জবাব প্রদানের জন্য সার্বক্ষণিক সেবাবুথে উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা নিয়োজিত থাকবে। মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা বিষয়ে বিভিন্ন লিফলেট, বুকলেট জনসচেতনতার জন্য নাগরিকের নিকট পৌছানো হবে।

Manual8 Ad Code

মেলায় বেসরকারি পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের বুথ থাকবে, যেখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা সহায়তা নির্দেশিকা- ২০২৫ এর নির্ধারিত রেট অনুযাযী ভূমিসেবা প্রদান করা হবে। তাছাড়া উদ্বোধনী মেলায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের করা হবে। এ সময় কমলগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

প্রেস কনফারেন্স শেষে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!