তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
প্রতিনিধির পাঠানো ছবি।

Manual8 Ad Code

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিলটি শুরু হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Manual5 Ad Code

মিছিলটি কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের গুরুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews