মৌলভীবাজার–৪ আসন : দলীয় নেতাকর্মী সাথে নিয়ে কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

মৌলভীবাজার–৪ আসন : দলীয় নেতাকর্মী সাথে নিয়ে কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব) দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার বিকাল ৪টা ৫৫ মিনিটের সময় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন,পৌর বিএনপির আহবায়ক মো. শোয়েব আহমদ,যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন,সদস্য সিরাজুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান আহমদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।
মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই লোক, আমার জনয় দোয়া করবেন। আমি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে কমলগঞ্জ- শ্রীমঙ্গলের উন্নয়নে কাজ করব।
এর আগে পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!