কমলগঞ্জের সুনছড়া চা বাগানে অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের বিদায় সংর্বধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

কমলগঞ্জের সুনছড়া চা বাগানে অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের বিদায় সংর্বধনা প্রদান

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীনাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগানের অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের প্রথমবারের মতো বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দুপুরে বাগান পঞ্চায়েত ও সুনছড়া সেবা সংঘের আয়োজনে চা বাগান অফিস প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ,জে,এম, রাফিউল আলম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরীর সভাপতিত্বে ও  সনজয় কৈরী ও মুকুল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  আলীনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিবাধন নায়েক, সম্পাদক প্রশান্ত কৈরী, জয় কিশোন রবিদাস কিশোর।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে  আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ,জে,এম, রাফিউল আলম বলেন, আমার ৩০ বছরের চাকুরি জীবনে এমন অনুষ্ঠান দেখিনি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অবসর গ্রহণকারী চা শ্রমিকদের শান্তিময় অবসর জীবন কামনা করেন।
সভাপতির বক্তব্যে বলেন, চা শিল্প ও চা শ্রমিকদের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে আমরা এই আয়োজন করেছি।শ্রমিকদের অবদান শিল্প এবং রাষ্ট্রে আরো মূল্যায়ন হবে এমন আশা প্রকাশ করেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!