কুলাউড়া থানায় দুই ওসি’র যোগদান! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া থানায় দুই ওসি’র যোগদান!

  • রবিবার, ৮ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া থানায় একই দিনে নতুন দুই ওসি যোগদান করেছেন। রোববার (৮ নভেম্বর)
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি বিণয় ভূষণ রায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে এবং জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম কুলাউড়া থানার ওসি (তদন্ত) পদে যোগদান করেছেন।

জানা যায়, হবিগঞ্জ জেলার লাখাই থানার বাসিন্দা বিনয় ভূষণ রায় শিক্ষাজীবন শেষ করে ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করেন। এরপর থেকে গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইতিপুর্বে কুলাউড়া থানায় ২০১৩-১৪ সালে সেকেন্ড অফিসার ও ২০১৬-২০১৭ সালে ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি পদে যোগদান করেন। সেখানে দায়িত্বরত অবস্থায় কুলাউড়া থানায় তাকে ওসি হিসাবে পদায়ন করা হয়।

চাকুরী জীবনে তিনি চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদক লাভ এবং ২০১৬ সালে ও ২০১৯ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেছেন।

Manual8 Ad Code

অপরদিকে ঢাকা বিভাগের গাজীপুর জেলার বাসিন্দা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ২০০৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স মাষ্টার্স সম্পন্ন করে ২০১০ সালে এসআই পদে পুলিশে যোগদান করে ডিএমপি ও র‌্যাব হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালে সিলেট রেঞ্জে বদলী হয়ে পদোন্নতি পেয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) পদে যোগদান করেন। সেখানে দায়িত্বরত অবস্থায় তাকে কুলাউড়া থানায় ওসি (তদন্ত) পদে পদায়ন করা হয়। চাকুরী জীবনে তিনিও দায়িত্বপালনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০১৯ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেছেন।

Manual3 Ad Code

ওসি এবং তদন্ত ওসি দুজনেই সুনামের সাথে অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকসহ কুলাউড়ার সকলের দোয়া, আর্শীবাদ ও সহযোগিতা কামনা করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!