দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন – কলিম উদ্দিন আহমেদ মিলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন – কলিম উদ্দিন আহমেদ মিলন

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের বিশাল পৃথক প্রচার মিছিল ছাতক ও গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

গত শনিবার ২৪ জানুয়ারি বিকেলে ছাতক শহরে এক বর্ণাঢ্য প্রচার মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় দলীয় নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Manual7 Ad Code

ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি ও জসিম উদ্দিন সুমেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

অনু‌ষ্টিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “দেশকে সঠিক পথের দিকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। ছাতক–দোয়ারাবাজারবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া প্রয়োজন।”

তিনি বলেন, ধানের শীষ প্রতীকই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের প্রতীক। জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি ছাতক–দোয়ারাকে একটি সমৃদ্ধ ও আধুনিক এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী বলেন, “ধানের শীষই ছাতক–দোয়ারাবাজারবাসীর উন্নয়ন ও মুক্ত গণতন্ত্রের প্রতীক। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন।” তিনি ছাতক–দোয়ারার উন্নয়নে মিলনের যোগ্য নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত এডভোকেট আব্দুল হক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১১টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে ধানের শীষ প্রতীকের আরেকটি বিশাল প্রচার মিছিল বের হয়। মিছিল শেষে গোলচত্তর এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।

Manual7 Ad Code

দুই সভা বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ছাতক–দোয়ারাবাজারের অবহেলিত উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য বিএনপি প্রার্থী মিলনের বিজয় অত্যন্ত জরুরি।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews