জয় দিয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

জয় দিয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
সংগৃহীত

Manual2 Ad Code

এইবেলা খেলাধুলা :: নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স  জয় দিয়েই শুরু করলো বাংলাদেশ। থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল ম্যাচ জেতে ৩৯ রানে।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং নেয় থাইল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে থাইল্যান্ড ৮ উইকেটে করে ১২৬ রান।

Manual4 Ad Code

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সোবহানা মোস্তারি। তিনি ৪২ বলে ৫৯ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। ওপেনার জুরাইয়া ফেরদৌস করেন ৫৬ রান। ৪৫ বলের ইনিংসে তিনি মারেন ৩টি চার ও ৪টি ছক্কা।

ব্যাটিংয়ের শুরুতেই কোনো রান না করেই আউট হন দিলারা আক্তার। এরপর ১২ রান করে ফেরেন ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা। তারপর জুরাইয়া ও মোস্তারি গড়েন শতরানের জুটি। শেষমেশ বাংলাদেশ পায় বেশ ভালো একটা পুঁজি। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুথাওং নেন ৩ উইকেট। অনিচা নেন ২টি উইকেট। ফানিথা মায়া নেন ১ উইকেট।

Manual2 Ad Code

জবাবে থাইল্যান্ডের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার নাত্তাকান চান্তাম করেন সর্বোচ্চ ৪৬ রান। অধিনায়ক নারুয়েমল চাইওয়াই করেন ৩০ রান। নান্নাপাত কনচারোয়েনকাই করেন ২৯ রান।

Manual3 Ad Code

বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন মারুফা আক্তার। তিনি নেন ৩ উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন নেন ১ উইকেট।

Manual2 Ad Code

৩০ জানুয়ারি ম্যাচটা শুরু হবে শোকাল ৯টা ১৫ মিনিটে পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!