বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলে মঙ্গলবার ২৭ জানয়ারি ‘এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংক বড়লেখা শাখা শিক্ষার্থীদের সঞ্চয়মুখী মানসিকতা গড়ে তোলা এবং আর্থিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেছে। কার্যক্রমের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের সহকারি শিক্ষক কামরুল ইসলাম।

Manual2 Ad Code

বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিসি ব্যাংক পিএলসি বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলের পরিচালক ও ব্যবসায়ী কবির হোসেন, এনসিসি ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত চন্দ্র দাস, শিক্ষক ও পরিচালক মাওলানা এমাদ উদ্দিন।

Manual3 Ad Code

এনসিসি ব্যাংক ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিকভাবে সচেতন ও স্বাবলম্বী করে তুলতে স্কুল ব্যাংকিং অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ। স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তারা অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারে। তারা ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হয় এবং আর্থিক শৃঙ্খলা শেখে। এনসিসি ব্যাংক শিক্ষার্থীবান্ধব ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!