ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল

  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

Manual8 Ad Code

সুনামগঞ্জ–০৫ (ছাতক–দোয়ারাবাজার) জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে ছাতকে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ‌্যার পর  ছাতক পৌর শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জনসমাগমস্থলে পথসভায় রূপ নেয়।

খেলাফত মজলিস হাফিজ মাওলানা আব্দুল কাদির গণমিছিলে নেতৃত্ব দেন, সুনামগঞ্জ জেলা সভাপতি হযরত মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং হাফিজ আব্দুল হাই পরিচালনা করেন। গণমিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের আলেম, খেলাফত মজলিসের জেলা–উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দেয়াল ঘড়ি প্রতীককে সামনে রেখে আয়োজিত এই গণমিছিলে -পুরুষ, যুবক, ছাত্রসহ নানা শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

Manual8 Ad Code

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসেন জাকির। তিনি বলেন, “সুনামগঞ্জ–০৫ আসনে মানুষ পরিবর্তন চায়। জনগণ এমন একজন প্রতিনিধিকে খুঁজছে, যিনি ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষা করবেন। মাওলানা আব্দুল কাদির সেই যোগ্য প্রার্থী।”

Manual3 Ad Code

সমাবেশে জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আখতার হোসেন বলেন, “দেয়াল ঘড়ি প্রতীক জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছে। আজকের গণমিছিল প্রমাণ করেছে ছাতক–দোয়ারাবাজারবাসী এবার ঐক্যবদ্ধভাবে সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত।” বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন এলাকার সম্ভাবনা থাকা সত্ত্বেও উন্নয়ন হয়নি, সাধারণ মানুষের সমস্যা–সংকট থেকে মুক্তি আসেনি। তাই জনগণ এবার নতুন নেতৃত্বের দিকে ঝুঁকছে বলে তারা মনে করেন।

মিছিলে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, মাওলানা আব্দুল কাদির মাঠে নেমে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট উন্নয়ন এবং দোয়ারাবাজার–ছাতকের দীর্ঘদিনের বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের দাবি, এই গণমিছিল প্রমাণ করে নির্বাচনী হাওয়া এখন দেয়াল ঘড়ি প্রতীকের দিকে ঝুঁকছে।

Manual7 Ad Code

এদিকে, পুরো শহরজুড়ে প্রাণবন্ত পরিবেশ লক্ষ করা যায়। মিছিলে অংশ নেওয়া মানুষের ঢল স্থানীয়দের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ছাতকে নির্বাচনী মাঠে ‘চমক’ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল কাদির ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন, যা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বড় প্রভাব ফেলতে পারে। গণমিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরো শহরজুড়ে এর প্রভাব ছিল স্পষ্ট। নির্বাচনী মাঠে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে হাফিজ মাওলানা আব্দুল কাদিরের প্রচারণা আরও গতিশীল হবে বলে সমর্থকেরা আশাবাদ ব্যক্ত করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews