মৌলভীবাজার-৪ : মাওলানা শেখ নূরে আলম হামিদী ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজার-৪ : মাওলানা শেখ নূরে আলম হামিদী ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষনা

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী তার নিজস্ব ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন।

ইশতেহারে রিকশা মার্কার প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এলাকার উন্নয়নে ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষনা করে বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠন, এলাকার বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো, আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনোগুলো সংস্কার, কমলগঞ্জে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু করা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, কোনো নারী যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় পরিকল্পনার বাইরে একটি আলাদা সেল গঠন করে সমাজের সকল স্তরে তাঁদের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে নারীদের হস্তশিল্প ও কুটির শিল্পে প্রশিক্ষণ, সেলাই মেশিন, ক্ষুদ্র ঋণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, চা শ্রমিক, অনগ্রসর চা শ্রমিকসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, সহাবস্থান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওঃ নুরুল মুত্তাকিন জুনাইদ, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মুফতি শামসুল ইসলাম লিয়াকত, বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদান শাহেপুরী, সেক্রেটারী মাওঃ শামসুল ইসলাম, কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ কাওছার রশিদ চৌধুরী মাহফুজ, খেলাফত মজলিশ কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল ইসলাম মাসুম, মাওলানা আবুল কালাম চুনারুঘাটি, হাফেজ শাকের আহমদ রাফি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!