কুলাউড়ায় প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়নে মতবিনিময়

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মুজিব শতবর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন, গৃহনির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual6 Ad Code

১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী, অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাখর খান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ভূমিহীনদের গৃহনির্মাণের জন্য সরকারি খাস জমি পরিদর্শণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, কুলাউড়া উপজেলায় ১১০ টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার। প্রকল্প বাস্তবায়নে তিনি সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় কামনা করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!