নিষিদ্ধ আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপি প্রার্থীর : সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

নিষিদ্ধ আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপি প্রার্থীর : সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার)

  • বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে তৈরি হয়েছে এক অভিনব রাজনৈতিক সমীকরণ। প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবার প্রকাশ্যে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে দল‌বে‌ধে মাঠে নেমেছেন। এতে পুরো এলাকায় বইছে নির্বাচনকে কেন্দ্র করে অস্বাভাবিক উত্তাপ ও তুমুল আলোচনা ঝড়।

গত সোমবার রাত থেকে উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, বাজার ও চা–পয়েন্টে দেখা গেছে আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর ভিন্ন দৃশ্য—ধানের শীষের লিফলেট হাতে ঘরে ঘরে ভোট প্রার্থনা। তারা ভোটারদের উদ্দেশে বলছেন, “ছাতক–দোয়ারাবাজারের পরিবর্তনের জন্য এবার ধানের শীষকে ছাড়া বিকল্প নেই। দেশের স্বার্থে, এলাকার স্বার্থে দলমতের উর্দ্ধে উঠে আমরা মিলনকে সমর্থন দিয়েছি।”

স্থানীয়দের ভাষ্য, আসনের ২২টি ইউনিয়নের প্রায় সর্বত্র একই দৃশ্য। গ্রামে গ্রামে পাড়া-মহল্লা, বাজার-ঘাট, মসজিদে আড্ডা—সবখানেই চলছে ব্যাপক আলোচনার ঝড় উঠে‌ছে। স্বাধীনতা বিরোধী ও স্বাধীনতা পক্ষের তর্ক-বিতর্কে উত্তাল হয়ে আছে গ্রাম্য রাজনীতি। চায়ের দোকানে চলছে চুল ছেঁড়া সমালোচনা, সামাজিক মাধ্যমে ছড়িয়েছে নানা বিশ্লেষণ।

ধর্মভিত্তিক বিভিন্ন অনুসারী গোষ্ঠীর মধ্যেও দেখা যাচ্ছে ভোটের ভিন্ন প্রবাহ। অলি-আউলিয়া, মাজার ভিত্তিক সুন্নি অনুসারীদের বড় একটি অংশ প্রকাশ্যে জামায়াত সমর্থিত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুল সালাম আল মাদানির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ, পীর ফূলতলী অনুসারী, জমিয়ত এবং কয়েকটি স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা। তারা যৌথভাবে ভোটারদের কাছে গিয়ে ভালো-মন্দ বোঝাচ্ছেন এবং ধানের শীষে আস্থা রাখার আহ্বান জানাচ্ছেন।

অন্যদিকে ১০-দলীয় জোটের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির জানালেন, জামায়াতের সঙ্গে সমন্বয় না থাকায় তিনি কার্যত সংগঠন বিহীন অবস্থায় আছেন। গত দুই দিন ধরে জোটের অন্যান্য সংগঠনগুলো তার পাশে নেই বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে বিএনপির পুরো অঙ্গসংগঠনের পাশাপাশি আওয়ামী লীগের বিরাট অংশ মিলনের পাশে দাঁড়ানোয় মাঠের চিত্র একেবারে বদলে গেছে।

Manual8 Ad Code

উপ‌জেলার ইসলামপুর ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল কদ্দুছ জানান, ধানের শীষের পক্ষে সমর্থন দেন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, নেতাকর্মী রুগুবাবু, ধনীটিলা গ্রামের উপজাতি নেতা মিলন সিংহ, রগু সিংহ, রতনসহ অনেকেই। তাদের নেতৃত্বে বিপুলসংখ্যক মানুষ বিএনপি প্রার্থী মিলনের পক্ষে নানা কর্মসূচিতে মা‌ঠে নেমেছেন।

Manual6 Ad Code

বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,আমাদের দলের চেয়ারম্যান বলেছেন—সবার আগে বাংলাদেশ। আর আমরা বলছি—সবার আগে ছাতক–দোয়ারাবাজার। কারণ প্রতিটি গ্রামই বাংলাদেশের অংশ। তাই উন্নত ছাতক–দোয়ারাবাজার গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন,আমরা ঐক্যবদ্ধ থাকলে এই এলাকায় আর কারও নামে মিথ্যা মামলা থাকবে না। নির্বাচনের পর কাউকে অযথা হয়রানি করা হবে না। আমরা চাই সবাই নিরাপদ থাকুক, শান্তিতে থাকুক। জাউয়াবাজার, গোবিন্দগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজারকে আধুনিক মডেল এলাকায় রূপান্তর করা কঠিন হবে না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি।”

এলাকার ভোটাররা বলছেন, প্রচলিত রাজনীতিতে এমন সমীকরণ আগে দেখা যায়নি। আওয়ামী লীগের তৃণমূলের বিশাল অংশের ধানের শীষের পক্ষে ঝুঁকে যাওয়ায় ভোটের মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ বলছেন—“স্বাধীনতার প্রশ্নে এবার অনেকে জামায়াতকে প্রত্যাখ্যান করছেন।” আবার কেউ মনে করছেন—“স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা আর ভবিষ্যৎ সম্ভাবনার প্রশ্নে মানুষ দলমতের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছে।”

ছাতক–দোয়ারাবাজারের প্রতিটি এলাকায় এখন নির্বাচনী উত্তেজনা চরমে। চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের আড্ডা—সবখানে একটাই প্রশ্ন ঘুরছে:এই অভূতপূর্ব সমীকরণ কি নির্বাচনের ফল পুরোপুরি বদলে দেবে?

বিশ্লেষকদের মত, এবার সুনামগঞ্জ–৫ আসনে লড়াই হবে ত্রিমুখী—বিএনপি বনাম জামায়াত বনাম জোটের প্রার্থী। তবে মাঠের বর্তমান চিত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড় একটি অংশের অকুণ্ঠ সমর্থন বিএনপি প্রার্থী মিলনকে বাড়তি সুবিধা এনে দিয়েছে, যা চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Manual6 Ad Code

রা‌তে পোয়া‌লেই ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুরু হ‌বে  সঙ্গে এলাকায় উত্তেজনা আরও বাড়ছে পরিবর্তনের স্রোত বইছে গ্রাম থেকে গ্রামান্তরে। এখন দেখার বিষয়—এই সমর্থনের ঢল ভোটের বাক্সে কী প্রতিফলন ঘটায়।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!