কুলাউড়ায়  ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায়  ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম

  • বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ১০৩ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি গ্রহণ করেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় পিকআপ, ক্যাভার্ড ভ্যান, মিনি ট্রাক যোগে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

সহকারী রিটার্নিং অফিসার ও কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, এ আসনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন বিপুল সংখ্যক সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভায় সেনাবাহিনীর ৩ প্লাটুন, বিজিবির ৪ প্লাটুন, পুলিশের ১৪ টি মোবাইল টিম, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ২টি, র‌্যাবের ১টি টিম, আনসার ব্যাটেলিয়ানের ২টি টিম মাঠে থাকবে। পাশাপাশি ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের সব কার্যক্রম সম্পন্ন করেছি। ভোটগ্রহণ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে নির্বাচনী সরঞ্জামাদি প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, কুলাউড়ায় মধ্য ও অধিক মিলে প্রায় ৪৯টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া) প্রতীক।

Manual2 Ad Code

এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। তন্মধ্যে দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। এছাড়া ১ লক্ষ ৪৫ হাজার ৯২ জন নারী ও ১ লক্ষ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র ১০৩। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!