কুলাউড়ার পালকিছড়া বাগানে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ার পালকিছড়া বাগানে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালকিছড়া চা বাগানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ চা শ্রমিক পরিবারের ২৬৫ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সু-রক্ষার উপকরণ বিতরণ করা হয়। এসব বুধবার ১১ নভেম্বর বিকেলে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার আহ্বায়ক রেভারেন্ট জন ব্রাইট গাজীর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক শ্যামুয়েল রোকন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গনেশ লাল গোয়ালা, ইউপি সদস্য সুকরা ভল, অগ্নেষ গমেজ, প্রভোধ রায় প্রমুখ। শিশুদের মাজে বক্তব্য রাখে সুমন দাস ও ময়নামতি ভর।

Manual8 Ad Code

খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সু-রক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী বলেন, এ প্রকল্পের কার্যক্রম দীর্ঘ দিন ধরে সুমানের সাথে পরিচালিত হচ্ছে।

প্রধান অতিথি কুরাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা সমূহ এক হয়ে যেভাবে কাজ করছে তাতে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেমে পরিণত হবে। উপস্থিত শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরাই আগামীর ভবিষ্যৎ। শীতকালে কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধির জন্য মা, শিশু ও প্রতিবেশীদের মাস্ক পরতে পরামর্শ প্রদান করেন। প্রকল্পে অবহেলিত অষহায় শিশুদের দায়িত্ব নেয়া এবং শিশুদের পারিবারিক শিক্ষার গুরুত্ব আরোপ করেন।

Manual4 Ad Code

মা ও শিশুরা সমাজে সবচেয়ে বেশী অবহেলিত। তাদের প্রতি উদারতা ও মানবতা দেখানো এই বিশেষ কাজের জন্য তিনি প্রকল্পের সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন প্রকল্পের জন্য যদি বিশেষ সুযোগ থাকে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রতিটি শিশুকে ১৪ কেজি করে চাল, দেড় কেজি মুসুর ডাল, আধা লিটার, ৪ কেজি আলু, ১টি করে লাইফবয় সাবান, ১টি হুইল সাবান, ৮টি মাস্ক ও ১টি ব্যাগ প্রদান করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!