ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

  • মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ মে, সোমবার বিকাল সাড়ে ৪ টায় ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদকৃত উফশী জাতের বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের শাহবাজার এলাকার কৃষক সফিয়ার রহমানের জমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনবন্ধু সরকার,  উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। আরও উপস্থিত ছিলেন সুবিধাভোগী কৃষক ও সুধীজন।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, ‘কৃষকের ব্যয় কমানোর জন্য সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন। এতে ব্যয় সাশ্রয় হওয়ার সাথে সবাই একই সাথে চাষাবাদ করলে দুই ফসলি জমিতে তিন বা চার ফসল চাষাবাদ করা যাবে। ফলে আয় বাড়বে কৃষকের।’##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!